রাজ্যপাল- মুখ্যমন্ত্রী মামলায় ডেডলাইন মাত্র দু’সপ্তাহ; কলকাতা হাইকোর্ট
নবনীতা পাল: Rong News
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা কুণাল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনের বিরুদ্ধে মামলা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে এই মামলার শুনানি ছিলো l সেই সময় মুখ্যমন্ত্রীর আইনজীবি গোপাল মুখো পাধ্যায় বলেন, “আদালত এটাই রায় দিক যেন ওনারা দু’পক্ষ বসে মামলা মিটিয়ে নিক, আদালতের তাতে আপত্তি নেই।” আইনজীবি কল্যাণ বন্দ্যপাধ্যায় একটা চায় পে চর্চার উল্লেখ করেন। বিচারপতি রাও মৌখিক বলেন এবং পরে উনি নির্দেশ দেবেন একথা বলেন। কিন্তু বিরোধী পক্ষের উকিল হলফনামা দাখিল করতে চেয়ে বলেন, একটা শেষ সময় দেওয়া হোক। বিচারপতি রাও দু’সপ্তাহের দেন। আগামী ৯ এপ্রিল শুনানি।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
