যাদবপুর কাণ্ডে নয়া মোড়; এবার এফ. আই.আর পুলিশের

Views: 80
0 0

যাদবপুর কাণ্ডে নয়া মোড়; এবার এফ. আই.আর পুলিশের

 

নবনীতা পাল : Rong News

 

যাদবপুর বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনায় আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে এফ.আই.আর এর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার এফ. আই.আর পুলিশের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে খুন, শ্লীলতাহানি, মহিলাকে মারধোর ও হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। প্রথমে পুলিশ অভিযোগের ভিত্তিতে কোনো মামলা রুজু করেনি। এরপরেই এই নিয়ে মামলা দায়ের হয় হাইকোর্টে। এরপরেই এফ আই আর এর নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী ৭ দিনের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতি বলেন,” যা ঘটেছে তা সহজেই এড়ানো যেতো। পুলিশের গা ছাড়া মনোভাবের জন্য এই বিপত্তি ঘটেছে।” বিচারপতি রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *