২০২৫-এর সেট পরীক্ষার দিন ঘোষণা করল কলেজ সার্ভিস কমিশন
শুভজিৎ মণ্ডল : Rong News
ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য । ২০২৫-এ রাজ্যে স্টেট এলিজিবিলিটি টেস্ট ( সেট ) পরীক্ষার দিন ঘোষণা হল । দিন ঘোষণা করল কলেজ সার্ভিস কমিশন। এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন । তবে আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি ।
বিজ্ঞপ্তি অনুযায়ী এটি ২৭তম পরীক্ষা । রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত চলবে পরীক্ষা। বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ হলে পরীক্ষায় বসার জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে প্রার্থীদের । যাঁরা স্নাতকোত্তর স্তরে ৫৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন । তবে আবেদনের ক্ষেত্রে বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই ।
বাংলা , ইংরেজি , লাইব্রেরি সায়েন্স , ভৌতবিজ্ঞান-সহ আরও বিষয়ে দু’টি সেশনে দু’টি পেপারে পরীক্ষা হয় । প্রথম সেশনের পরীক্ষা এক ঘণ্টা এবং দ্বিতীয় সেশনের পরীক্ষা দু’ঘণ্টার মধ্যে সম্পন্ন হয় । প্রথম পেপারে ১০০ এবং দ্বিতীয় পেপারে ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয় থাকে ।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
