৫০ বছর পর বুধাদিত্য, শুক্রাদিত্য ও লক্ষ্মী নারায়ণ রাজযোগ ; ৩ রাশির হবে মালামাল

Views: 44
0 0

৫০ বছর পর বুধাদিত্য, শুক্রাদিত্য ও লক্ষ্মী নারায়ণ রাজযোগ ; ৩ রাশির হবে মালামাল

 

নবনীতা পাল : Rong News

 

জ‍্যোতিষশাস্ত্র অনুযায়ী, নির্দিষ্ট সময় অন্তর স্থান পরিবর্তন করে প্রতিটি গ্রহ। গ্রহের স্থান পরিবর্তন অর্থাত্‍ গোচরের ফলে কখনও তৈরি হয় বিশেষ যোগ। এই সমস্ত যোগের প্রভাবে শুভ সময় আসে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে।

 

জ‍্যোতিষশাস্ত্র অনুযায়ী, মীন রাশিতে গমন করতে চলেছেন সূর্যদেব। অন‍্যদিকে মীন রাশিতে আগে থেকেই শুক্র এবং বুধ গ্রহ অবস্থান করছেন। যার ফলে শুক্রাদিত‍্য এবং বুধাদিত‍্য জোড়া রাজযোগ তৈরি হবে।

 

পাশাপাশি মীন রাশিতে শুক্র এবং বুধের সংযোগে লক্ষ্মী নারায়ণ রাজযোগ আগে থেকেই গঠিত হয়েছে। অর্থাৎ মীন রাশিতে তিনটি রাজযোগ গঠিত হচ্ছে।

 

এই তিনটি রাজযোগের প্রভাব সমস্ত রাশির উপর পড়লেও বিশেষভাবে লাভবান হবে কয়েকটি রাশির জাতক জাতিকারা। জ‍্যোতিষশাস্ত্র অনুযায়ী, কোন কোন তিন রাশির জাতক জাতিকারা লাভবান হবে, জেনে নিন।

 

বৃষ রাশি: বুধাদিত্য এবং শুক্রাদিত্য রাজযোগ বৃষ রাশির জাতক জাতিকাদের জন‍্য লাভজনক প্রমাণিত হতে চলেছে। আয় বাড়ার প্রবল সম্ভাবনা। আয়ের নতুন-নতুন উৎস গঠিত হতে পারে।পাশাপাশি চাকরিতে পদোন্নতি এবং সম্মানে বৃদ্ধি হবে। যদি আপনি কোনও প্রকার স্থানান্তরণের চেষ্টা করতে চান, তাহলে গ্রহের গমন অনুকূল থাকবে। সমাজে জনপ্রিয়তা বাড়বে।

 

বৃশ্চিক রাশি: বুধাদিত্য এবং শুক্রাদিত্য রাজযোগ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন‍্যও উপকারী হতে চলেছে। কেরিয়ারে উন্নতির সম্ভাবনা। চাকরিতে বাম্পার লাভের মুখ দেখতে পারেন এই রাশির জাতক জাতিকারা।

 

মকর রাশি: বুধাদিত্য এবং শুক্রাদিত্য রাজযোগ মকর রাশির জাতক জাতিকাদের জন‍্যও ভাল সময় আনতে চলেছে। এই রাজযোগ রাশি থেকে তৃতীয় ভাব গঠিত হচ্ছে। তাই এই সময় আপনার সাহস এবং পরাক্রমে বৃদ্ধি হবে। সাহস এবং পরাক্রমে বৃদ্ধি হবে। আত্মবিশ্বাস বাড়বে, যার ফলে আপনি মানসিক স্থিরতা অনুভব করবেন।শক্তি এবং দক্ষ নেতৃত্বের মাধ্যমে আপনি কঠিন পরিস্থিতিতে সহজেই জয়লাভ করবেন। ধর্ম এবং আধ্যাত্মিকতায় আগ্রহ বাড়বে। একই সাথে আপনি ভাই-বোনদের সহযোগিতা পাবেন। সঙ্গে এই সময় আপনার ইচ্ছাগুলি পূর্ণ হবে। চাকরি এবং ব্যবসায় উন্নতি হবে।

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

 

 

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *