*আর জি কর কাণ্ডে নয়া মোড়; হাইকোর্টের নির্দেশের পর সিবিআই এর বড় পদক্ষেপ*
নবনীতা পাল, Rong News
আর জি কর মেডিক্যাল কলেজে ছাত্রীর রহস্যমৃত্যু মামলায় তদন্তে নতুন মোড়। তিলোত্তমার বাবা-মায়ের আবেদন মেনে কলকাতা হাইকোর্টে মামলা ফিরতেই তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই । জানা গেছে, ঘটনার দিন হাসপাতালের ডিউটিতে থাকা সাতজন নার্সকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। সিবিআই অফিসার সীমা পাহুজার নেতৃত্বে এই জিজ্ঞাসাবাদ হবে।আজ থেকেই তাঁরা সিবিআই -র মুখোমুখি হবেন এবং তাঁদের বক্তব্য রেকর্ড করা হবে।এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে, যা মামলার মোড় ঘোরাতে পারে। তিলোত্তমার পরিবার ও আইনজীবীরা আশাবাদী যে, দোষীদের শাস্তি দিতে এই নতুন তদন্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
সোমবার মামলার শুনানি ফের শুরু হতেই বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য সচিব তিলোত্তমার বাবা-মায়ের বাড়িতে গিয়ে তাঁদের হাতে মৃত্যুর শংসাপত্র তুলে দেন। দীর্ঘ সাত মাস ধরে এই শংসাপত্র আটকে ছিল, যা নিয়ে তাঁদের ক্ষোভ ছিল।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
