নিয়োগ দুর্নীতি কান্ডে নতুন মোড়; ছাড় পেলেন শিক্ষামন্ত্রীর জামাই

Views: 77
0 0

*নিয়োগ দুর্নীতি কান্ডে নতুন মোড়; ছাড় পেলেন শিক্ষামন্ত্রীর জামাই*

নবনীতা পাল, Rong News

পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় বড় মোড়। রাজসাক্ষী হওয়ার পর অভিযুক্তের তালিকা থেকে বাদ পড়লেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। ইডির তরফে আদালতে পিটিশন দাখিল করে বিষয়টি জানানো হয়েছে।

 

কিছুদিন আগেই ইডির বিশেষ আদালতে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন কল্যাণময়, যা মঞ্জুর করা হয়। পরে তিনি গোপন জবানবন্দি দেন, যা আদালতে গৃহীত হয়েছে। ফলে নিয়োগ দুর্নীতি মামলা থেকে রেহাই পেলেন তিনি।

 

কল্যাণময় ভট্টাচার্যের রাজসাক্ষী হওয়া নিয়োগ দুর্নীতি মামলায় বড় প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, পার্থ চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ রাজনৈতিক ও আইনি পরিস্থিতি কীভাবে গড়ায়। কল্যাণময় ২০ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন, যা আদালতে গ্রহণ করা হয়। এরপরই তাঁর নাম অভিযুক্তের তালিকা থেকে বাদ দেওয়া হয়।

 

ইডির তদন্ত অনুযায়ী, পিংলার একটি বেসরকারি স্কুলের সূত্র ধরে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে ও জামাইয়ের নাম উঠে আসে সন্দেহের তালিকায়।কল্যাণময় ভট্টাচার্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের সংস্থা ও ট্রাস্ট নিয়ন্ত্রণ করতেন। এই ট্রাস্টের মাধ্যমে কলকাতা ও বিভিন্ন জেলায় প্রচুর জমি কেনা হয়েছিল। ইডি তাঁকে একাধিকবার জেরা করে এবং তিনি স্বীকার করেন যে শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই দুর্নীতির সঙ্গে যুক্ত হন।

 

সূত্রের খবর, আগামী ২৬ মার্চ ও ৩১ মার্চ আরও দুই ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারেন। এর ফলে নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড় আসতে পারে।

 

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *