চাকরি বাতিল ইস্যুতে জোরালো আন্দোলনে সিপিআইএম

Views: 96
1 0

চাকরি বাতিল ইস্যুতে জোরালো আন্দোলনে সিপিআইএম

 

সোমনাথ মুখোপাধ্যায়:  Rong News

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতির জেরে ২৬,০০০ চাকরি বাতিল ইস্যুকে সামনে রেখে রীতিমতো জোরদার আন্দোলনের পথে নামতে চলেছে সিপিআইএম। একসঙ্গে এতগুলি চাকরি বাতিলের নজিরবিহীন ঘটনা যে আদতে রাজ্যের পুরো শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংসের মুখে এনে ফেলেছে এই মর্মে বিষয়টি তুলে ধরে রাজ্য জুড়ে দল জোরদার আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তামিলনাডুর মাদুরাইতে অনুষ্ঠিত পার্টি কংগ্রেস থেকে সেলিম বলেন, হতাশ হওয়ার জায়গা নেই। এই দুর্নীতির বিরুদ্ধে দল লড়বে। চাকরি বাতিলের জলন্ত ইস্যুতে দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে সংগঠিত হয়ে পথে নামার আহ্বান জানান সেলিম।

২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্টের রায় পুনর্বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। রায়ের ফলে চাকরি গিয়েছে ২৫,৭৫৩ জনের। পরিবারের সংখ্যার হিসাবে তা ১ লক্ষ ছাড়িয়ে যাবে। নজিরবিহীন এই ঘটনার প্রতিবাদে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে রীতিমতো কোমর বেঁধে নামছেন সিপিআইএম নেতা কর্মীরা। এ বিষয়ে দলের যুব সংগঠনের লড়াকু নেত্রী তথা রাজ্য রাজনীতির পরিচিত মুখ মীনাক্ষী মুখার্জি বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমরা শুরু থেকেই লড়ছি। সময় এসেছে সমস্ত মানুষকে একসাথে নিয়ে আওয়াজ তুলতে হবে। এ বিষয়ে পার্টির বর্ষীয়ান নেতা আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, আদালত কোনোও নির্বাচিত সরকারকে শাস্তি দিতে পারে না। এই দায়িত্ব মানুষকে নিতে হবে। তাঁর দাবি, মানুষ এই দুর্নীতিগ্রস্ত সরকারকে শাস্তি দেবেই।

 

চাকরি বাতিল ইস্যুতে আন্দোলনে নামছে ভারতীয় জনতা পার্টিও। কিন্তু তাতে পাত্তা দিতে নারাজ মোহাম্মদ সেলিম। তৃণমূল ও বিজেপিকে একই বন্ধনীতে রেখে তাঁর অভিযোগ, দুই দলই দুর্নীতিগ্রস্ত। এরা ক্ষমতায় থাকলে কখনোই কোনোও নিয়োগে স্বচ্ছতা আসতে পারে না। এরা মন্দির মসজিদ করে মানুষের নজর ঘুরিয়ে দিতে চায়। ২রা থেকে ৬ই এপ্রিল পর্যন্ত চলবে পার্টি কংগ্রেস। সেখান থেকে ফিরে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সংগঠিত করে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সেলিম।

 

 

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
2
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *