*৪২৫ জনের চাকরি থাকছে, ভাগ্য মারলেও বাঁচাল সুপ্রিম কোর্ট*
নবনীতা পাল, Rong News
২০১৬ সালের এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের পর ২৬,০০০ চাকরি বাতিল করা হয়। তবে সাম্প্রতিক রায়ে নতুন আশার আলো দেখছেন চাকরি হারানো বহু শিক্ষক। আদালতের নির্দেশ অনুযায়ী, যাঁরা সরকারি চাকরির অন্য পদ ছেড়ে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে যোগ দিয়েছিলেন, তাঁরা আগের পদ ফিরে পেতে পারেন।
চাকরি বাতিলের পরে কী বলেছিল সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে যাঁরা আগে অন্য সরকারি চাকরিতে ছিলেন এবং পরে উচ্চ প্রাথমিক শিক্ষকের পদে যোগ দেন, তাঁরা তাঁদের আগের পদে ফের যোগ দিতে পারবেন।
অপরদিকে এই ২৬ হাজার জনের মধ্যে ৪২৫ জনের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদের মধ্যে যেমন আছেন ক্যান্সার আক্রান্ত সমা দাস এবং বিশেষভাবে সক্ষম দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকারাও।
রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত নেন। তবে ২০১৬ সালে চাকরি পাওয়া দৃষ্টিহীন ১৮ জনের চাকরি অবশ্য বাতিল করা হয়েছে।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
