যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ‘মা’ উড়ালপুলে
অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ
আগামীকাল থেকে একমাস ব্যাপি বন্ধ “মা”উড়ালপুল। বিশেষ রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ থাকবে রাত এগারোটা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত।বন্ধ রাখা হবে সায়েন্স সিটি থেকে পিটিএসমুখী অংশ।রাতে ওই দিকমুখী সব গাড়িকে পার্ক সার্কাস চার নম্বর ব্রীজ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
সূত্রের খবর,ওই গাড়িগুলি ই এম বাইপাস,পরমা আইল্যান্ড,পিসি কানেক্টর,৪নম্বর ব্রীজ,নিউ পার্ক স্ট্রিট ও আমীর আলি এ্যাভিনিউ হয়ে যাবে।
প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারি মাসেও শুরুতে মা উড়াল পুল দিয়ে যাতায়াত বন্ধ রাখা হয়েছিল। সেক্ষেত্রে বিশেষতঃ রাত দশটার পর থেকে বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।গত কয়েক মাসে “মা” উড়াল পুলে একের পর এক দূর্ঘটনার পর ট্রাফিক পুলিশ বিভাগের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়। পরবর্তীকালে একটি প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্তের ব্যাপারে আপত্তির কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তারপর থেকেই কলকাতা ট্রাফিক পুলিশ বিভাগের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
..সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
২৭.৪.২৫
