*সুপার কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের*
নবনীতা পাল: Rong News
আশা জাগিয়ে শুরু করেও শেষ রক্ষা হল না মোহনবাগানের। গোয়া যে ধারেভারে অনেক এগিয়ে, তা এদিন বোঝা গেল। সুপার কাপের সেমিফাইনালে ১-৩ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হল বাস্তব রায়ের ছেলেদের।
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা যায় গোয়াকে। প্রথম মিনিটেই জয় গুপ্তার দূরপাল্লার শট তিন কাঠির উপর দিয়ে চলে যায়। এরপর বল নিজেদের অনুকূলে রাখতে পাসিং ফুটবল খেলতে থাকে বাগান ফুটবলাররা। ৯ মিনিটে ডানপ্রান্তিক আক্রমণে উঠে আসে সবুজ-মেরুন। ১৫ মিনিটে বাগান ডিফেন্ডারদের ভুলে দূরপাল্লার শট নেন সাহিল তাভোরা। ১৮ মিনিটে বোকার মতো গোল হজম করে মোহনবাগান। গোল করে ব্রিসন ফার্নান্ডেজ। যদিও দু’মিনিট পরেই মোহনবাগানকে সমতায় ফেরান সুহেল ভাট। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
