ডানকুনি থেকে গ্রেপ্তার বাংলাদেশি

Views: 75
1 0

ডানকুনি থেকে গ্রেপ্তার বাংলাদেশি

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

ট্যুরিস্ট ভিসা নিয়ে পাঁচ বছর ধরে অবৈধভাবে ভারতে বসবাস করার অপরাধে হুগলির ডানকুনি থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থগিত থাকা অপারেশন সিঁদুরের আবহে বাংলাদেশি গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে ডানকুনির মনোহরপুর এলাকায় হানা দেয় পুলিশ। সেখানকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মোহাম্মদ সাহাদত হোসেন। সে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ২০২০ সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে এ দেশে প্রবেশ করে অভিযুক্ত। তারপর সে আর ফিরে যায়নি। সাধারণত ট্যুরিস্ট ভিসার মেয়াদ থাকে তিন মাস। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও এ দেশে বাস করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে তাকে। ধৃতকে জেরা করার পাশাপাশি সমস্ত দিক খতিয়ে দেখে শনিবার ধৃতকে আদালতে পেশ করেছে পুলিশ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *