প্লেন দুর্ঘটনায় আর প্রাণ হারাবে না
নম্রতা মুখার্জী, Rong News
কম বেশি আমাদের সকলেরই একটা স্বপ্ন থাকে, প্লেনে চাপার। কিন্তু আহমেদাবাদ প্লেন দুর্ঘটনার পর সেই স্বপ্ন প্রায় সকলের কাছেই আতঙ্কে পরিণত হয়েছে । কিন্তু উন্নত ও আধুনিক বিজ্ঞান প্রযুক্তি কাজে লাগিয়ে ইউক্রেনের একদল ইঞ্জিনিয়ার এমন প্লেন বানাতে চলেছেন যাতে দুর্ঘটনা হলেও যাত্রীদের প্রাণ হারানোর ঝুঁকি থাকবে না, যে প্রযুক্তিকে বলা হচ্ছে “Detouchable Aeroplane Technology” । যদি কোনো কারণে একটি প্লেন ভেঙে পড়ার পরিস্থিতিতে পড়ে, তাহলে ভেতরে থাকা যাত্রীদের বেঁচে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে, কারণ ইকোনমি ক্লাস হোক বা ফার্স্ট ক্লাস – কোনো যাত্রীকেই প্যারাস্যুট দেওয়া হয় না। তাই ১৯৭১ সাল থেকে এখনও পর্যন্ত প্লেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় দেড় লক্ষেরও বেশি।
Detouchable Aeroplane Technology র পরিকল্পনা অনুযায়ী একটি প্লেনকে এমনভাবেই তৈরি করা হবে যাতে যে কোনো রকমের আপদকালীন পরিস্থিতিতে পাইলট একটি বোতাম চাপলেই যাত্রীবাহী অংশটি প্লেনের মূল অংশ থেকে আলাদা হয়ে যাবে। এরপর দুটি উন্নতমানের প্যারাসুটের সাহায্যে সেই যাত্রীবাহী অংশটিকে সহজেই মাটিতে বা সমুদ্রের ওপর নামানো করানো হবে। ফলে যাত্রীদের প্রাণ হারানোর সম্ভাবনা থাকবে না বললেই চলে। আর এভাবেই প্রাণে বাঁচবেন যাত্রীরা।
(তথ্য সংগ্রহ: youtube channel BREATH OF BENGAL)
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
