সিলের মৃত্যু

সিলের মৃত্যু

নম্রতা মুখার্জী মান্না, রঙ নিউজ

 

গত জুন মাসে সে দেশে বার্ড ফ্লুর প্রকোপ শুরু হয়। আর সেই এইচ ৫ এন ১ বার্ড ফ্লুর সংক্রমনের প্রকোপ এবার অস্ট্রেলিয়ায় স্তন্যপায়ীদের মধ্যে ছড়াল । এই মারণ ভাইরাসে প্রাণ গিয়েছে একটি সিলের এবং এই ভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে প্রচুর সামুদ্রিক পাখির। তবে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যে দেশ জুড়ে ২৯৭টি সংক্রমণের ঘটনা সামনে এসেছে। তার মধ্যে কোনও স্তন্যপায়ী প্রাণী নেই। তবে অ্যাডিলেড থেকে প্রায় ৩১০ কিলোমিটার দক্ষিণে উপকূলীয় শহর বিচপোর্টে সম্প্রতি একটি সিলের দেহ উদ্ধার হয়। তার গায়ে আঘাতের কোনও চিহ্ন নেই। প্রশাসনের দাবি, বার্ড ফ্লুর জেরেই সেটির মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *