উসেইন বোল্টের রেকর্ড ভেঙে দ্রুততম তিয়ানগং

উসেইন বোল্টের রেকর্ড ভেঙে দ্রুততম তিয়ানগং

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

৯.৫৮ সেকেন্ডে দৌড়ে বিশ্বের দ্রুততম মানুষ হিসাবে বিশ্বরেকর্ড গড়েছিলেন জামাইকার উসেইন বোল্ট। ১৭ বছর পর তাঁর সেই রেকর্ড ভেঙে বেজিংয়ের ‘ন্যাশনাল স্পিড স্কেটিং ওভাল গেমস’ প্রতিযোগিতায় মাত্র ৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে সেরার শিরোপা জিতে হইচই ফেলে দিল চীনের তিয়ানগং আল্ট্রা! গ্যালারিতে দর্শকদের উৎসাহ দেওয়া গর্জন থাকলেও ছিল না ট্র্যাকে টানটান পেশিবহুল মানবিক শরীরের ঘাম ঝরিয়ে ফিনিশিং লাইন ছোঁয়া! বদলে ছিল যান্ত্রিক সত্তার তীব্র গতির প্রবল বিচ্ছুরণ! এই অবিশ্বাস্য দৌড়ে তাবৎ বিশ্বকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চীনের বেজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টারের রোবট তিয়ানগং আল্ট্রা!

প্রতি বছরের মতো এ বছরেও বেজিং ন্যাশনাল স্পিড স্কেটিং ওভাল গেমস প্রতিযোগিতার আয়োজন করে চীন। বিভিন্ন ধরনের খেলাধুলার পাশাপাশি শিল্প ক্ষেত্রের নানা ধরনের উৎকর্ষতা প্রদর্শনীর সঙ্গে ছিল রোবটের দৌড় প্রতিযোগিতা যার পোশাকি নাম ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস। সেখানেই দর্শকদের প্রবল করতালির মধ্যে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাইটিংকে পিছনে ফেলে শ্রেষ্ঠত্বের মুকুট পরে তিয়ানগং। ২০০৯ সালের বার্লিন অলিম্পিকে ৯.৫৮ সেকেন্ডে দৌড়ে বিশ্বরেকর্ড গড়েন উসেইন বোল্ট। সেই রেকর্ড ভেঙে মাত্র ৯.৩৯ সেকেন্ডের নয়া বিশ্বরেকর্ড গড়ে ফেলল রোবট তিয়ানগং।

পর্যবক্ষেকদের মতে রোবোটিক্স শিল্পে উন্নতির যথেষ্ট ছাপ রেখেছে চীন। বস্তুত চীনের কাছে রোবোটিক্স শিল্প কেবল বিনোদন নয় বরং ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত ক্ষেত্র। কৃত্রিম বুদ্ধিমত্তা ও সূক্ষ্ম কারিগরীর মিলিত প্রচেষ্টায় আগামী দিনে চীন আরও কতটা এগিয়ে যেতে পারে সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *