টেমিফসেই মশার বংশ ধ্বংস
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
চলতি মরসুমে কলকাতা মহানগর সহ পার্শবর্তী এলাকায় প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গুর মশা বাগে আনতে ডিডিটি ফেল করেছে। ঘরের মধ্যে পাইরিথ্রিন স্প্রে বিশেষ কাজে লাগছে না। উপায়ন্তর না দেখে কপালে চিন্তার ভাঁজ ফেলে দেওয়া ডেঙ্গু রুখতে কড়া কীটনাশক টেমিফস নিয়ে রীতিমতো কোমর বেঁধে মাঠে নামছে কলকাতা কর্পোরেশন। দুর্গাপুজোর ঠিক আগে ড্রোনের সাহায্যে শহরে টেমিফস স্প্রে করার পাশাপাশি ডেঙ্গুর বাড়বাড়ন্ত ঠেকাতে পুর নিগমের তরফে আমজনতার হাতে তুলে দেওয়া হবে টেমিফস। কলকাতা পুর নিগম সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ্ কন্ট্রোল প্রোগ্রাম অনুমোদিত অত্যন্ত দ্রুত কার্যকরী কীটনাশক টেমিফস বাজারে না থাকার ফলে সাধারণ মানুষের কাছে তা অমিল। পুর নিগমের দাবি, মাত্র তিন সেকেন্ডে মশার লার্ভা সহ পূর্ণাঙ্গ মশাকে মারতে সক্ষম টেমিফস। ফলে রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় দুই তরফে সাঁড়াশি আক্রমণ চালিয়ে টেমিফস দিয়েই মশার বংশ ধ্বংস করতে চাইছে কলকাতা কর্পোরেশন।
Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee
Manager – Bubun Maity
Editor – Dibyendu Das
Co Editor-Anuradha Bhattacharya
Editor in chief – Rakesh Sharma
