মিতালি সাহিত্য পরিষদের সাহিত্য যাপন
অনুরাধা ভট্টাচার্য শর্মা, রঙ নিউজ

১৫ সেপ্টেম্বর,রবিবার কলকাতা কৃষ্ণপদ ঘোষ মেমোটিয়াল ট্রাস্ট হলে মিতালি সাহিত্য পরিষদ আয়োজিত কবিতা সম্মেলন ও কবি কথাসাহিত্যিক কমল চক্রবর্তী স্মৃতি স্মারক পুরস্কার – ২০২৪ (১ম ) প্রদান অনুষ্ঠানে বর্তমান কালের প্রায় শতাধিক কবি সাহিত্যিকদের লেখনী সমন্বয়ে যৌথ কাব্য সংকলন মৈত্রী -২ এর “শব্দের ডালি” ( সম্পাদক প্রদীপ মন্ডল ) ও উক্ত সাহিত্য পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি শ্রীমতি মিতা দাসের একক কাব্যগ্রন্থ “ধূসর গোধূলিবেলা এবং পরিবারের মুখ্য পরিচালক -সম্পাদক প্রদীপ মন্ডলের একক কাব্যগ্রন্থ “নির্ঝরের নৈ:শব্দ” রঙ মিলান্তি প্রকাশনীর প্রকাশনায় শুভ মোড়ক উন্মোচিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রজ্বলিত ধূপ দীপ সহযোগে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সঞ্চালিকা সর্বানী দাস। এবং সেইসাথে ১ মিনিট মৌনব্রত পালন করা হয় “অভয়া ও কবি কমল চক্রবর্তী স্মরণে।
অতঃপর সভাপতি বরণ ও একে একে অতিথি বরণ ও সংবর্ধনা এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি সাহিত্যিকদের আবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ ভাবে উল্লেখযোগ্য,প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট বর্ষিয়ান কবি ড. কৃষ্ণা বসু। বাংলা সাহিত্য সম্পর্কে মনোমুগ্ধকর আলোচনা আর বর্তমান সমাজ ব্যবস্থা নিয়ে গভীর আলোচনা শোনা যায়। তৎসহ তার তীক্ষ্ণ কণ্ঠে ঝরে পড়ে কবিতার ঝঙ্কারে অভয়ার বর্তমান পরিস্থিতে কঠিন প্রতিবাদ।
বিশেষ অতিথি হিসাবে সাহিত্যের গভীর আলোকপাত করেন বিশিষ্ট কবি রেবা সরকার।
এবং এই অনুষ্ঠানের মুখ্য বিষয় কবি কথাসাহিত্যিক কমল চক্রবর্তী স্মৃতি স্মারক বক্তব্য রাখেন বিশিষ্ট কবি কথাসাহিত্যিক ড. নির্মল কুমার বর্মণ। ডি লিট,পি এইচ, ডি, প্রাবন্ধিক, গবেষক, অধ্যাপক।
তার উদীপ্ত কণ্ঠে ঝরে পড়ে প্রয়াত কবি কথাসাহিত্যিক কমল চক্রবর্তীর সৃষ্টি সাহিত্য ও প্রত্যন্ত গ্রামে দুস্থ আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মধ্যে সেবা ও শিক্ষা দানের মহৎ কর্মযজ্ঞের কথা। এবং সেইসাথে বর্তমান কবি সাহিত্যিকদের সামাজচেতনা মূলক আলোচনার সাথে ফুটে তার কণ্ঠে লেখকদের প্রতি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা প্রতিঠিত ব্যবসায়ীদের সহযোগিতা করার আবেদন।
গ্রন্থ প্রকাশক রাকেশ শর্মা ও সম্পাদক প্রদীপ মন্ডলের বক্তব্য উপস্থিত কবি সাহিত্যিকদের মনে সাড়া জাগায়।
সর্বোপরি মিতালি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি শ্রীমতি মিতা দাস তার অক্লান্ত পরিশ্রম ও সাহিত্যসেবার মানসিকতা আজ সার্থক রূপায়ণ বিশ্ব সাহিত্য দরবারে”আমরা স্রষ্টা নই’সৃষ্টির সন্ধানে”আলোর দিশারি হয়ে ওঠে।
এবং এই বরষণ মুখর দিনে ভরে ওঠে বাংলা সাহিত্যের আঙিনা।
যা চিরকাল কবি মননে অবিস্মরণীয় হয়ে থাকবে।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, রামানন্দ দাস, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা