৩০০ স্কয়ার ফুটেই ৩ তলা
✍️ দীপা দে , Rong News
এবারে তিনশো স্কয়ার ফুটেই মিলবে তিন তলা বাড়ির অনুমতি। মূলত বেআইনী নির্মাণ বন্ধের জন্য কোলকাতা পুরসভা এই নির্দেশ ঘোষণা করেছে। বাড়ির সামনে এক ফুট দুপাশে এক ফুট করে আর বাড়ির পিছনে তিন ফুট ছাড় থাকলেই মিলবে তিনতলা বাড়ির অনুমতি।
তবে এক্ষেত্রে কোলকাতা পুরসভার বিশেষ নির্দেশ হল বাড়িটি নির্মাণ কালে বাড়ির অনুমতি সংক্রান্ত নথি বাড়ির উপরে টাঙিয়ে রাখতে হবে। বড় প্রকল্পের ক্ষেত্রে বাড়ির অনুমতি সংক্রান্ত নথি বাড়ির উপরে ডিসপ্লে আকারে রাখতে হবে। যদি অনুমতি সংক্রান্ত নথির ডিসপ্লে না থাকে তাহলে প্রশাসন বেআইনী নির্মাণ বলে কাজ বন্ধ করার নির্দেশ দেবে।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
