অস্বাভাবিক মৃত্যু স্কুল শিক্ষকের , চাঞ্চল্য এলাকায় , তদন্ত শুরু
শুভজিৎ মণ্ডল : Rong News
এবার এক অত্যন্ত দুঃখজনক খবর সামনে এল । সিউড়িতে অস্বাভাবিক মৃত্যু হল এক স্কুল শিক্ষকের। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। ওই শিক্ষকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি হাসপাতালে পাঠানো হয় ।
মৃত ওই শিক্ষকের নাম অনন্ত কুমার সরকার , বয়স হয়েছ ৫৫ বছর । এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । স্থানীয় ও পুলিশ সূত্রে খবর , মৃত শিক্ষক আদতে মুর্শিদাবাদের বাসিন্দা । কাজের সূত্রে তিনি সিউড়িতে থাকতেন ।
জানা গেছে , সম্প্রতি তিনি সিউড়ির স্টেশন মোড় এলাকায় একটি বাড়ি কিনেছিলেন । সেখানে একাই থাকতেন তিনি । বৃহস্পতিবার তাঁকে স্কুলে দেখতে না পেয়ে মোবাইলে করেও পাওয়া যাচ্ছিল না । বাণীমন্দির অমিতারঞ্জন শিক্ষানিকেতনের শিক্ষকরা অনন্তের বাড়িতে যান । শিক্ষকরাই ছাত্রদের সাহায্যে সিঁড়ি জোগাড় করে জানলা দিয়ে ঘরের ভিতর দেখার চেষ্টা করলে দেখা যায় লুটিয়ে পড়ে রয়েছে ওই শিক্ষকের দেহ ।
এরপরেই খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে । তারাই জানলার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে দেহটি উদ্ধার করে । তবে ঠিক কী কারণে মৃত্যু তা এখনও জানা যায়নি ।
এই নিয়ে বাণীমন্দির অমিতারঞ্জন শিক্ষানিকেতনের এক শিক্ষিকা পায়েল ঘোষাল বলেন , ‘ উনি খুবই প্রানচ্ছল মানুষ ছিলেন। আজকে স্কুলে না আসায় আমরা তাঁকে বারবার ফোন করি। কিন্তু কোনও উত্তর মেলেনি । আমাদের খুব প্রিয় একজন স্যার ছিলেন অনন্তবাবু । উনি খেতে খুবই ভালোবাসতেন । ওনার এরম অস্বাভাবিক মৃত্যুতে আমরা খুবই শোকাহত । ’
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
