দোলের দিন ব্যাপক হারে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা

Views: 66
0 0

দোলের দিন ব্যাপক হারে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা

 

নবনীতা পাল:Rong News

 

 

দোলের দিন উত্তরের বৃষ্টির সঙ্গে দক্ষিণে তীব্র গরম তথা তাপমাত্রা বাড়ার পূর্বাভাস।দোলের সময়ই শুষ্ক লু’র প্রবাহ, একলাফে তাপমাত্রা বাড়তে পারে ৪ ডিগ্রি পর্যন্ত।দোল উৎসবের দিন একদিকে উত্তরের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্যদিকে দক্ষিণাঞ্চলে তীব্র গরম এবং শুষ্ক লু-এর অনুভূতি বাড়তে পারে। আবহাওয়ার পরিবর্তনও হতে পারে, এবং এর ফলস্বরূপ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে কলকাতায়, যা অস্বস্তিকর অনুভূতি তৈরি করবে।

 

এদিন পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে আসাম ও রাজস্থানে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আরও একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যা পরবর্তী কয়েক দিনের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী। একদিকে বসন্তের গরম, অন্যদিকে পশ্চিমের কিছু অঞ্চলে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন।

 

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *