বারাসতের জাতীয় সড়কে বেপরোয়া জ্বলন্ত ট্রাকের তান্ডব 

Views: 136
0 0

বারাসতের জাতীয় সড়কে বেপরোয়া জ্বলন্ত ট্রাকের তান্ডব

✍️ দীপা দে , Rong News

বারংবার বাইকে ধাক্কা, অনলাইন মালবাহী কন্টেনার ট্রাকের বেপরোয়া তান্ডব। বারাসতের ১২ নম্বর জাতীয় সড়কে জ্বলল আগুন। তুলকালাম কান্ড

বুধবার ভরদুপুরে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসতে ঘটেছে এমন ভয়ঙ্কর ঘটনা। বার বার বাইকে ধাক্কা মেরে না থেমে বারাসতের অন্যতম ব্যস্ত জাতীয় সড়ক ধরে বেপরোয়া গতিতে ছুটে চলেছে বিশাল এক কন্টেনার ট্রাক। বাইক দুটি কন্টেনারের নীচে ঢুকে যায় এবং সেই অবস্থাতেই বেপরোয়া গতিতে ট্রাকটি চলতে থাকে। বাইক ও রাস্তার ঘর্ষণে ট্রাকের ট্যাঙ্ক ফেটে কন্টেনার ট্রাক সহ বাইক দুটিতে দাউ দাউ করে আগুন লেগে যায়।

   একটি অনলাইন ডেলিভারি সংস্থার মালবাহী ঐ কন্টেনার ট্রাকটি কোলকাতা থেকে বারাসতের দিকে যাচ্ছিল। বারাসতের ডাকবাংলো ছাড়িয়ে ১১ নম্বর রেলগেটে পৌঁছানোর আগেই ট্রাকটি বাইক দুটিকে ধাক্কা মারে। বাইক আরোহী দুজন অল্পের জন্য প্রাণে বাঁচে। বাইক দুটি কন্টেনারের নীচে থাকা অবস্থাতেই ট্রাকটি ১১ নম্বর রেলগেট পেরিয়ে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে বেপরোয়া গতিতে ছুটতে থাকে বারাসতের ব্যস্ততম এলাকা কলোনি মোড়ের দিকে। বহু পথচারী ও যানবাহন ট্রাকে পিষ্ট হতে হতে নিজেকে বাঁচায়। প্রায় এক থেকে দেড় কিলোমিটার এভাবে এগোনোর পর ট্রাকটি কলোনি মোড় ছাড়িয়ে হেলা বটতলা এসে দাউ দাউ করে আগুন লেগে যায়। ট্রাকের চালক তখন ট্রাক থামিয়ে পালানোর চেষ্টা করে। সেখানেই চালক পুলিশের হাতে ধরা পড়ে। দমকল বাহিনী এসে আগুন নেভায়।

কেন ট্রাক চালক ঐ অবস্থাতেও জনবহুল রাস্তায় বেপরোয়া গতিতে ট্রাক চালাচ্ছিল, কি বহন করে নিয়ে যাচ্ছিল ঐ কন্টেনার ট্রাকটি তা খতিয়ে দেখছেন পুলিশ।

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *