মাস পয়লায় ‘অঞ্চলে আঁচল’

Views: 289
3 0

মাস পয়লায় ‘অঞ্চলে আঁচল’

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

ভোট বড়ো বালাই। বছর ঘুরলেই দরজায় কড়া নাড়তে চলেছে রাজ্য বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মহিলা ভোট টানতে ১লা এপ্রিল থেকে ১৫ই মে ‘অঞ্চলে আঁচল’ নামে দেড় মাস ব্যাপী নয়া কর্মসূচি নিয়ে দলের মহিলা সংগঠনের নেতৃত্বে পথে নামছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মহিলাদের সুবিধার্থে এই কর্মসূচি বলে জানিয়েছেন শাসক দলের শীর্ষ নেতৃত্ব। এই অনুষ্ঠানে তাঁদের সব অভাব, অভিযোগ দলের মহিলা নেত্রীদের জানাতে পারবেন মহিলারা।তৃণমূল দলীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি পুর এলাকায় ও প্রতিটি ব্লকে অনুষ্ঠিত হবে অঞ্চলে আঁচল কর্মসূচি সভা।

 

সূত্রের দাবি, আর জি কর কান্ডের পর যথেষ্ট ব্যাকফুটে শাসক দল। রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন চিন্হের মুখে রাজ্য সরকার। মহিলাদের মধ্যে বাড়ছে তীব্র অসন্তোষ। এদিকে সামনেই ভোট। ফলে দগদগে ক্ষত মেরামত করতে মহিলাদের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি নারী ক্ষমতায়ণের বার্তা প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে মরিয়া তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, মহিলা ভোটে টান পড়লেই নড়বড়ে হয়ে যেতে পারে গদি। এই পরিপ্রেক্ষিতে রাজ্য শাসক দলের সদর দপ্তর তৃণমূল ভবনে ৩৫টি সাংগঠনিক জেলার সভানেত্রী ও তৃণমূল মহিলা ব্রিগেডের শীর্ষ নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন দলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৈঠকের পর সংবাদ মাধ্যমকে জানানো হয় অঞ্চলে আঁচল কর্মসূচির কথা। বৈঠকে নয়া কর্মসূচির পরিস্কার রূপরেখা তৈরি করে দিয়েছেন মহিলা শীর্ষ নেতৃত্বরা। জানা গিয়েছে, রাজ্যের ৩৪৫টি ব্লক ও ১২৭টি পুর এলাকায় ‘আঁচল পেতে’ সভায় বসবেন মহিলারা। তাঁদের সুবিধা, অসুবিধা, অভাব, অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যাবস্থা গ্রহণ করবেন মহিলা নেতৃত্বরা। এর পাশাপাশি এলাকা ভিত্তিক বাড়ি বাড়ি ঘুরে প্রচার চালিয়ে সরাসরি মহিলাদের সঙ্গে কথা বলবেন দলীয় নেতৃত্ব। সেখানে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্য সাথীর মতো সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির বিষয়ে তুলে ধরবেন তাঁরা।

 

কলকাতা উত্তরে ৪টি ও দক্ষিণ কলকাতায় ১২টি সভা হবে বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, ১৬ই মে থেকে ৩০শে জুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আদতে মহিলাদের পাশেই আছেন সেই বার্তা দিতে ‘দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে’ প্রচারপত্র বিলি করা হবে প্রতিটি বুথে বুথে। এছাড়াও ১৫ই এপ্রিল উত্তর কলকাতার গিরিশ পার্ক থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত ‘শঙ্খযাত্রা’ নামে একটি পদযাত্রার আয়োজন করতে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস।

 

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *