১০ বছরেই খোলা যাবে ব্যাংকের খাতা
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
এবার থেকে ১০ বছর বয়স হলেই অভিভাবকের সম্মতি ছাড়া নিজে নিজেই খোলা যাবে ব্যাংকের একাউন্ট। নিজের একাউন্ট পরিচালনা করার পাশাপাশি মেয়াদি আমানতেও টাকা জমা করতে পারবে অপ্রাপ্তবয়স্করা। নয়া নিয়ম চালু হতে চলেছে ১লা জুলাই থেকে। দেশের সমস্ত বাণিজ্যিক ও সমবায় ব্যাঙ্কগুলিকে এই মর্মে নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। শীর্ষ ব্যাংকের নির্দেশিকায় বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্করা ব্যাংকের একাউন্ট খুলতে পারবে। করতে পারবে মেয়াদি আমানত। তার জন্য বয়স হতে হবে নূন্যতম দশ বছর। এর জন্য অভিভাবকের অনুমতি প্রয়োজন হবে না। তবে গ্রাহকের নথিপত্র যথাযথ ভাবে যাচাই করে তবেই একাউন্ট খুলতে দেবে সংশ্লিষ্ট ব্যাংক। বুঝিয়ে দেবে নিয়ম কানুন।
আগেকার নিয়মে অপ্রাপ্তবয়স্কদের আইনি অভিভাবকের অনুমতি ছাড়া ব্যাংক একাউন্ট খোলা যেত না। এবার থেকে উঠিয়ে দেওয়া হলো পুরনো নিয়ম। নয়া নিয়মে সেভিংস একাউন্টের পাশাপাশি টার্ম ডিপোজিট বা মেয়াদি আমানত ছাড়াও ইন্টারনেট ব্যাংকিং, এটিএম কার্ড, ডেবিট কার্ড, চেক বইয়ের সুবিধা পাবে অপ্রাপ্তবয়স্করা। ১লা জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর করতে সমস্ত ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
