মহাকাশে তাজা সবজি চাষ 

মহাকাশে তাজা সবজি চাষ

সুস্মিতা চক্রবর্তী

দমদম ক্যান্টনমেন্ট

 

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ বসবাসকারী নভোচারীদের জন্য অল্প পরিমাণে তাজা সবজি চাষ করা ইতিমধ্যেই চলমান গবেষণার একটি অংশ। এই গবেষণার বিষয় হলো, পৃথিবী থেকে দূরে গাছপালা কীভাবে আচরণ করে এবং ভবিষ্যতে এগুলো চাঁদ বা মঙ্গল গ্রহে দীর্ঘমেয়াদী অভিযানে নভোচারীদের টিকে থাকতে সাহায্য করতে পারবে কি না।মহাকাশচারী অনিল মেনন এবং তাঁর সহকর্মী মহাকাশচারী জেসিকা মেয়ারের শেয়ার করা একটি ভিডিওতে, তাঁদের দুজনকে মহাকাশ স্টেশনে জন্মানো শাক সংগ্রহ করতে, গাছগুলো পরীক্ষা করতে দেখা গেছে। কেল এবং ওয়াসাবি মাস্টার্ড—প্রায় এক মাস ধরে মহাকাশে উৎপাদন হয়েছে। মহাকাশে এখন তাজা সবজি পাওয়া সম্ভব হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *