মেট্রো স্মার্টকার্ড রিচার্জ ঘরে বসেই,মেট্রো রেলের নবতম অবদান
অমিতাভ গঙ্গোপাধ্যায়, Rong News
কলকাতা
মেট্রো রাইড কলকাতা আ্যপটি মেট্টো ব্যবহারকারীদের মধ্যে ব্যপক হারে জনপ্রিয়তা পেয়েছে।নতুন প্রবর্তিত এই আ্যপটি ব্যবহার করে উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম মেট্রোতে ভ্রমণের জন্য আরও বেশী সংখ্যক যাত্রী তাদের স্মার্ট কার্ড রিচার্জ করছেন।এই আ্যপটি সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম (CRIS)দ্বারা তৈরী করা হয়েছে এবং এটি গুগল প্লে স্টোর উপলব্ধ।এটি ৫ই মার্চ সার্বজনীন ভাবে ব্যবহারের জন্য চালু করা হয়েছি
এই অনলাইন স্মার্ট কার্ড রিচার্জ আ্যপটি চালু হবার পর ব্যাপক হারে পরিচিতি লাভ করেছে যাতে মেট্রো যাত্রীদের ক্রমবর্ধমান সংখ্যা স্পষ্ট।এই কার্ডটির মাধ্যমে যাত্রী রা ঘরে বসেই তাদের কার্ড রিচার্জ করতে পারেন।এটি কেবল মাত্র সময় বাঁচায় না বরং তাদের যাত্রা কে আরও মসৃন করে তোলে।কাউন্টারে লাইন দেবার কোন প্রয়োজন পড়ে না।৭ই জুন পর্যন্ত ৩৬,৭৩৬ জন মেট্রো যাত্রী ইতিমধ্যে অনলাইনে রিচার্জ করেছেন।যার নীট ফল আয় হয়েছে ৭১,৬৮,৫০০টাকা।এখনো পর্যন্ত ৬২,৬৪৬জন এই আ্যপটি ডাউনলোড করেছেন।
৯.৬.২২
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
