অজানা রঘুরাজপুর

Views: 191
1 0

অজানা রঘুরাজপুর

নম্রতা মুখার্জী,Rong News

 

শিল্পের জাদুঘরে আমরা সবাইই গেছি। ঘুরে বেড়িয়েছি চিত্রকর্মের গ্যালারিও। একজন শিল্পীর চোখেও হয়ত ছোটবড় সবকিছুকেই শিল্প বলে গণ্য হবে। কিন্তু এমন কোনো স্থান কি আপনার চেনা আছে, যেখানে চোখ মেললেই দেখবেন শুধু চিত্র আর চিত্র, হাতে আঁকা ছবির মেলা, শৈল্পিক ছোঁয়া এখানে ওখানে, চিত্রকর্মই যার আসল পরিচয়? এমন স্বর্গীয় স্থানের খোঁজ মিলবে এই বিশ্বব্রক্ষ্মাণ্ডেই, ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত পুরীর একটা ছোট গ্রাম, রঘুরাজপুরে। হাতে গোনা ১৫০ টি বাড়ি, যেখানে সব ঘরে একটিই কাজ। বিভিন্ন জিনিসের উপর হাতে আঁকা,যাকে স্থানীয় ভাষায় বলা হয় ‘পটচিত্র’। এই পটচিত্রের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের কারুশিল্প। কেউ সুপুরির ওপর এঁকেছেন শ্রী শ্রী জগন্নাথ দেবের মুখ, কেটলির ওপর এঁকেছেন বিভিন্ন উপজাতি মানুষের চিত্র, আবার আম গাছের গুঁড়ি কেটে সেটাকে পালিশ করে বানিয়েছেন পেনদানি। তালপাতার ওপর তুলির টান দিয়ে এঁকেছেন নানান চিত্র,সেটি পেজ মেকার হিসাবে ব্যবহারযোগ্য। এরকমই আরও নানান রকমের চিত্র সমৃদ্ধ এই গ্রাম এবং গ্রামের প্রতিটি বাড়ি। যাদের সারা বছরের রুজি রুটি এই “পটচিত্র” কেনা বেচার ওপরেই নির্ভর করে। কিন্তু দুঃখের বিষয় খুব বেশি লোকের কাছে পৌঁছায়নি এই গ্রামের কথা। ঠিক কবে থেকে এই শিল্পের জন্ম, তা জানা যায় না, তবে বছরের পর বছর বংশানুক্রমিকভাবে চলছে শিল্পের বিকাশ।

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, রামানন্দ দাস, প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *